প্রতিটি মুহুর্তই আসলে ইতিহাসের প্রস্তুতি
যেহেতু জনগণ কিংবদন্তি তৈরি করে।
যদিও এ বয়স বিলুপ্তির নয় তবুও জন্মের আগে থেকে
বিখ্যাত যারা তাদেরকে এবার জায়গা ছেড়ে দিতে হবে।
ইতস্তত ঘুরে বেড়ায় শহরের ভৌতিক উদ্বাস্তু'রা
আকাল সময় থমকে আছে মুখ থেকে তলপেটে।
মেয়ে তুমি কালো মেঘ হও তবু ভালো, না হলে
উল্টো বাজারে স্বপ্ন বিকিয়ে যাবে দামে।
দায়িত্ব যা কিছু, বড়জোর সামাজিক গণমাধ্যম পর্যন্ত
প্রতিনিধিরা রোজ অপরাধ করছেন নিয়ম মেনে।
Comments (3)