কথাছিল কয়েকদিনের মধ্যে সব শান্ত হয়ে যাবে,
খবরে দেখছি আরাকানবাসী'রা লাশ হয়ে যাচ্ছে।
থমকে ছিল বিগত শ্লোগান ওদের নিথর মুখে
যন্ত্রণা গল্প লেখে দেওয়ালে, নরকে কুসুম ফোটে।
রোহিঙ্গারা হয়ত কোন সভ্য জাতি হতে পারত,
গণহত্যার পর যদি স্বভাব বিক্রির সুযোগ পেতো।
হয়ত বিদ্রোহে ওদের ঝরা রক্ত খুব দরকার ছিল,
না হলে পৃথিবীতে সভ্যতার বয়স থেমে যেতো।
বাঁচতে বা লড়তে হবে--এ দায় রাখাইনদের
সহযোগিতা প্রতিশ্রুতি মুছে গেছে এলাকার ঘূর্নাবর্তে,
কথাছিল কয়েকদিনের মধ্যে সব শান্ত হয়ে যাবে
খবরে দেখছি রাখাইন অধিবাসীরা লাশ হয়ে যাচ্ছে।
[ব্যর্থ বক্তব্য/কবিতা দিয়ে কিছু হয় না]
Comments (4)