আমার শহরে অনেকে আছে সুতোয় বাঁধা
ঘুড়ির মতো উড়ে যায়--
বাধ্য ইচ্ছের মনমরা প্রতীক হয়ে
সময় হলে ঘরে ফিরে আসে প্রতিদিন
শোনে কাননকুন্তলার পরিচিত মুখে অতিপরিচিত
নিয়মিত নাটকের প্রস্তুতি আর ডিনার টেবিলে বিরক্তির ডাক...
তারপর নিশ্চিন্ত সবচেয়ে নিশ্চিন্ত--বেডরুম যেখানে
দু'টি জীবন বিছানার দুই প্রান্তে শ্বাস-দীর্ঘশ্বাসে
একে-অপরের অব্যক্ত মৃত্যু-কামনার প্রহর গোনে...
রাত্রি ক্রমে ভোর হয়ে আসে
Comments (8)