পড়ন্ত বিকেল বেলাতে বসে ছিলাম
আমরা কয়েকজন সরিষার জমিতে
হলুদ রঙের শাড়ি পড়ে তুমি
মিশে একাকার শরীরের রঙেতে।

মিষ্টি করে হেসে ছিলে আমার দিকে
অবাক চোখে তুমি ছিলে তাকিয়ে
তোমার হাসিতে ঝরে যেন মুক্তা
বসেছিলাম আমি তোমার পাশে গিয়ে।

তোমার দিকে তাকিয়ে ফেরাতে পারিনি
চোখের দৃষ্টি তোমার প্রতিটি কথা
যেন একেকটি বাণী পারিনি ভুলতে
সেই স্মৃতিগুলোকে জমেছে হাজারো কথা।