ভীমরতি (সনেট)
=====================@@@
ফোকলা বয়সে যাদু ডাঁশা ফল দেখে
ছ’হাতি পেয়ারা গাছে ছুঁড়ে ভাবে ঢিল,
না হয় একটু সুর আড়ে যাই রেখে
’দেখেছি ফুলনী তোর বাঁ গালের তিল!’
মনের মুকুরে পেতে অধরের ছাপ
বিবশ আঁধারে ভাবে দোষ দিয়ে ভালে,
আহারে শরীর কেন হারা হলো তাপ
তবে কি হিমানী ক্রীম মাখিনি দু’গালে!
সবুজে দু’কূল জাগে যদি থাকে মেতে
জীবন নদীর বুকে প্রবাহের ধারা,
যে পথে যাক না ফিরে আপনাকে পেতে
অবাধে মিলবে তাতে স্বজনের সাড়া।
তা’ বলে চাইলে কেউ হারাধন অতি,
এ শুধু নয় কি তার হত ভীমরতি!
Comments (7)
Only registered members can comment. Log in