তবুও থাকতে চাই
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
মননে ছড়ায়ে স্মৃতি, সুধা সুরে ভালোবাসা চেষে,
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে।
জাগ্রত নিদে কাঁদে হৃদয় যে মুকুরের বেশে!
তাইতো এই আশা ভাবি স্বর্গের সুখ সম দামী।
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
Comments (9)
Only registered members can comment. Log in