ছয়টি বিড়াল ছানা
====================@@@
নিত্তি রাতে ছয়টি বিড়াল ছানা,
চোখ না বেঁধেই আমায় বলে
কানা মাছির কানা!
করলে ডেকে মানা?
ঘরে বসেই ভাগ করে নেয়
আমার পাতের খানা।
সোহাগ ঢেলে দিই যদি বা আড়ি!
মাছ খেয়ে সব কাঁটা ছুঁড়ে
নোংরা করে বাড়ি।
চাইলে যেতে ছাড়ি!
লাফ দিয়ে কয় মাথায় উঠে
করতো খবরদারী!
কষ্ট সয়েই আঁকছি ভোরের ছবি,
চাইলে কি ভাই উঠছে তাতে রবি!
Comments (6)
Only registered members can comment. Log in