সইবে কে কও!
==========================@@@
বলছি তো রোজ ভালোই আছি ব্যস্ত রেখে মতি!
ভাবটা সেজে গহর চাষা
পারছে কি সেই গড়তে বাসা
অক্ষিতে তার না যদি দাও শ্যামলা বাটের জ্যোতি?
বক্ষে রেখে আশার পাখি বাঁধলে পায়ে সুতো!
গাইলে সে গান মধুর সুরে
টান মেরে দাও কণ্ঠ পুড়ে
কও তো দয়াল সইবে কে ওর তীক্ষ্ণ ঠোঁটের গুঁতো?
Comments (5)
Only registered members can comment. Log in