পচা দাদুর ব্যথা
======================@@@

পচা দাদু বসে আছে খুব ভারী মনটা,
ডেকে বলি ও দাদু গো কে বাজালো ঘণ্টা?

শুনে গেলো ঢের রেগে রূপে হলো বোল্লা,
বলে আমি মেলেছি কি জিলেপি বা গোল্লা!

তবু বলি ফুঁসো না তো মাথা রাখো ঠাণ্ডা,
আজো বুঝি হাঁস দিছে শুধু এক আণ্ডা?

ওরে বাবা! উঠে বলে সাধে কি রে কাঁন্দি,
দাদী তোর ভাজছে তা ন্যাড়া করে চাঁন্দি!