টুকরো কথা (নবায়নকৃত শান্তনা)
==========================@@@
’প্রতিবন্ধকতাগুলো -
মাঘের শীত রূপে হাড় নিয়ে খেললে কিংবা
মেরু অঞ্চলীয় বল্গা হরিণের মতো
ক্রোধে-বোধে হয়ে উঠলে দুরন্ত
তবুও নির্বাক রবো না ক্ষণকাল -
যদি বুঝতে পারি
সমব্যথী হতে
কাঁধে তুলে নিবেই ওরা অবশেষে স্লেজ গাড়ি!’
প্রতিটি প্রাণের ধারে -
সবচে’ বেশী বার এটি নবায়নকৃত শান্তনা।
Comments (4)
Only registered members can comment. Log in