খেঁক শিয়ালের অসুখ
====================@@@

খেঁক শিয়ালের ভীষণ অসুখ
সুড়সুড়ি পায় কাঁকে,
বার্তা পেলো নেংটি ইঁদুর
হুক্কি হুয়া ডাকে।

বাঁদর কয় এ কঠিন ব্যামো
সারবে কি না পড়লে কেমো!
বিজ্ঞ হেকিম সাপ নাকি রয়
পাকুড় গাছের ফাঁকে -

বেজি শুধায় ’দেয়নি তো আজ
নস্যি আবার নাকে?’