কামড়
====================@@@
সাপ যদি এক ছোবল মারে
বদ্যি আনে কেউ ওঝা,
কুকুর কারো দংশিলে পায়
চলন তারও হয় সোজা।
হুল ফুটালে বোলতা পিঠে
বলবো না যায় সময় মিঠে
দু’দিন বাদেই মন তবু তার
বয় না ক্লেশের সেই ধ্বজা।
আপনা যেজন কামড় দিলে
জান তবে ক্যান হয় বোঝা??
Comments (3)
Only registered members can comment. Log in