হাতি যাবে নাতির বাড়ি
====================@@@

হাতি যাবে নাতির বাড়ি
পানসি নায়ে চড়ে,
মাছির সাথে ধাক্কা লেগে
ঘাটেই গেলো পড়ে!

বোয়াল দেখে কয় রে চেলা
বাপ ছা মিলে লাগা ঠেলা,
বলিস না ক্যান বাঁদর মাঝি
হেঁইচো জোরে জোরে!

মশা শুধায় ফিরবে তো জ্ঞান
দাঁত যদি রয় নড়ে?