গ্রীষ্মের এক দুপুরে
====================@@@
ভর দুপুরে জীম ছুঁড়ে এক
চুপটি গাছে ঢিল,
ভাবছে কোথায় আম গোটা দুই!
সজাগ রেখে দিল।
হঠাৎ শুনে জেঠার গলা
খুলছে ঘরের দোর,
করবে কি ভাই বলতে পারো?
নামলো চোখে ঘোর।
গল ছেড়ে যেই হাঁকলো কে রে
মুখটা দেখি বাপ!
আর কে থাকে? দৌড়ে দিলো
গাঙের জলে ঝাঁপ।
Comments (5)
Only registered members can comment. Log in