বিধাতার পদে চাও স্বর্গ? (অণু)
====================@@@

আমরণ রুখে ভুখ
নিভৃতে ভুলে দুখ
আহরণে চিরসুখ
বিধাতার পদে চাও স্বর্গ?

দু’ক্ষণের প্রণিপাতে
স্বার্থের কষাঘাতে
মোহ মায়া হাতড়াতে
আপনারে বানিও না খড়গ!