বাঁচার সুখ (অণু)
====================@@@
ইচ্ছে মতো মনটাকে রোজ
রিপুই যদি নাচায়,
লাভ কি রে তোর বোদ্ধা হয়ে
দাস সেজে তা যাচায়?
তারচে’ বিবেক যাতায় ছেঁচে
ভবের হাটে সব দে বেচে
তারপর না হয় লাউ হয়ে ঝুল
নিঃস্ব বুড়ির মাচায়,
বুঝবি তবু সুখ কারে কয়
হোক ক’টা দিন বাঁচায়!!
Comments (10)
Only registered members can comment. Log in