অন্তিম আরজি (ট্রায়োলেট)
====================@@@
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
ভাবে বুঝি এই হয় লেখনী বিমুখ!
তিরতির করে কাঁপে জননীর সুখ।
’আমার খোকারে প্রভু দিও না গো দুখ’
আরজি যাবে সে বলে অন্তিমে গড়ে,
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
Comments (8)
Only registered members can comment. Log in