আমার নবীর শান
====================@@@
আমার নবীর মুখ,
স্বপ্নের মাঝে দেখেছে যেজন
সেও ভুলেছে যা দুখ।
যে পেয়েছে কিছু হৃদে পুষে তার
অমিয় বাণীর সুধা,
তুচ্ছ করে সে স্বার্থের মায়া
শিকায় তুলেছে ক্ষুধা।
চুপিসারে যদি করতে চেয়েছে
সদাচারে কেউ ক্ষত,
স্বর্গের ঘ্রাণ দিনে দিনে পেয়ে
হয়েছে যে অনুগত।
জেনে বুঝে আজ গাফেল যে যারা
দম্ভের ধারে ভাই,
চেয়েও অমন বোকা কি গো পাবে
ধরণীতে খুঁজে তাই!
Comments (6)
Only registered members can comment. Log in