যৌগিক পুরুষ
...............
যৌগিক পুরুষের তীব্র যৌনতা
মৌনতা, মৌলিকের ধর্ম
বস্তুত: মৌলিক ছিলাম।

যেদিন আমাতে তোমার সত্ত্বা
টের পেলাম, বুঝলাম
মৌনতা আমার স্বভাব নয়
আমার তীব্র অভিরুচি মৌলিকত্ব
হারাতে। হলোও তাই, আমার
আদিসত্ত্বা ধর্ষিত হলো তীব্র
যৌবনের কাছে। গর্ব করে
আর বলা হয় না- ১০৮
এর মৌলিক বিশ্বে আমিও
আছি। শুধু আপসোস করে
বলি- ছিলাম, ছিল আমার
মৌনতা। এখন, আমার ভেতরে
যে তুমি আর আমি
প্রমান করি কি করে
অদ্বৈতসত্ত্বা।