বিষণ্ণতার চেয়ে এক গ্লাস মদ
প্রেমের চেয়ে একটি সিগারেট
স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী।
সাগরের এক ফোঁটা জলের চেয়ে
শোকের এক ফোঁটা অশ্রু
অনেক অনেক লবণাক্ত।
চিড়িয়াখানার জীবজন্তুর চেয়ে
দু'পেয়ে মানুষগুলো তার চেয়েও
ব্যসম্ভব রকমের অদ্ভুত।
একটি ফটোগ্রাফের চেয়ে
সাদা ক্যানভাসের একটি ছবি
একটি গল্পের চেয়ে একটি উপন্যাস
একটি উপন্যাসের চেয়ে একটি কবিতা
যেমন দুর্বোধ্য, তার চেয়েও বহুগুণে দুর্বোধ্য-
সহজ সরল প্রেমিকার মন। (১৪-০৪-৯৬)
Comments (7)