তোমার উপস্থিতি
বড্ড বিরক্তিকর লাগে,
অসহ্য মনে হয়
অযথা নাক গলানো।

অধিকারের যৌক্তিক প্রশ্ন
আমি কখনই তুলবনা,
দায়িত্বের অজুহাতে
আর বিরক্ত করনা আমায়।

আমি একা থাকতে চাই
শুধুই একা,
যেখানে থাকবেনা নমনীয় তোমার
জাগতিক সেবার নাম-গন্ধ।

দায়িত্ব পালনের নামে
অদ্ভুদ নগ্ন নোংরামি,
অসংযত করবে না
আমার গভীর ভাবনাকে।

আমি শুধু নীরবতার ছোয়া
পেতে চাই নিভৃতে,
জৈবিক চাহিদাকে পরাস্থ করে
সৃষ্টি হোক ঐশ্বরিক উম্মাদনা।

শৈল্পিক বিপ্লব
ঘটে গেছে হৃদয়ে,
অলৌকিকতা গ্রাস করেছে
অস্থির অন্তরকে।

চাই শুধু নীরবতা
আবেদন ভুলে যাও,
ভঙ্গিমায় ভেঙ্গনা
ধৈর্যের বাঁধ।

পুলকিত আমন্ত্রন
জঘন্য লাগে আজ,
অলৌকিক ভাবনায়
মগ্ন হয়েছি বলে।