সব কিছু পাল্টে যায়।
তোমাদের দলবদ্ধ নিয়ম পাল্টে গেছে তার মধ্যে তোমার আর তোমাদের নাম।
সামনে বিশাল দেহী ও মনস্তাত্ত্বীক দিক থেকে বড় মানুষেরা একপায়ে দাড়িয়ে থাকে বা দাড়িয়ে আছে।
আর মাঝখানে বরফের মত নিরাকার মানুষ।
দুঃসময়ে নিরাকার মানুষের অস্তিত্ত্ব সংকট দেখা দেয়।
খালি হয়ে থাকে আড্ডার চায়ের দোকান।
অন্ধকার কাটতে কাটতে সময়ে একটু একটু সাদা রঙ ধরে।
শুধু নিরাকার অবস্হায় আকৃতিবান মানুষগুলো পাল্টে যাবে।
কিন্তু আমাদের রঙ গন্ধ পাল্টে গেলেও গায়ে-গতরে হাড্ডি মাংসে আমরা পাল্টাতে পারিনি।
সময়ের কাছে সময়ের গর্ভে আমরা কালের সাক্ষী হতে পারবো কি না?নাকি বর্ণবাদের তীব্র কোন জলস্রোতে আমরা হারিয়ে যাবো।
কে জানে?