তুমি
বৈশাখী ঝড়ের একটু উন্মাদানা।
তুমি
গ্রীষ্মের তপ্ত দুপুরের একটু ঝলক।
তুমি
বর্ষার অঝরে একটু পরশ।
তুমি
শীতের কুয়াষার মাঝে একটু ধুলিকণা।
তুমি
ফাল্গুণের উড়ন্ত বাতাসের একটু ভালোলাগা।
তুমি
সাজেঁর মায়ার মাঝে একটু লাল আভা।
তুমি
মোনালিসার একটু হাসিঁ।
তুমি
সে তো মনের গহিনে লুকিয়ে থাকা একটু ব্যাথা।
তুমি
সে তো তুমি নও,
শুধু আমারি।
Comments (6)