ঈর্ষা অর্ক রায়হান · Poems · 2017-07-21 · 594 views আমি সুখি হই যখন দেখি কোনও কাক এক টুকরো মাংস ঠোটে নিয়ে অজানায় উড়ে চলেছে আমি ঈর্ষান্বিতও হই; উহু ওই মাংসের টুকরোর জন্যে নয় এটা এই ভেবে যে, ওই নগণ্য কাকের মতো আমি ছিনিয়ে নিতে পারি না এক মুঠো ভাত। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (9)