অগ্নিপথ
হরিবন্শ রায় বাচ্চন
বৃক্ষ যদিও দাঁড়িয়ে আছে
যেমন ঘন তেমন বড়
এক টুকরো ছায়াও তুই
চাস নে চাস নে চাস নে
অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ
তুই কখনও ক্লান্ত হবি না
তুই কখনও দাঁড়াবি না
তুই কখনও ফিরে তাকাবি না
শপথ কর শপথ কর শপথ কর
অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ
এ এক মহান দৃশ্য
মানুষেরা চলছে
অশ্রু ঘাম রক্ততে
মাখামাখি মাখামাখি মাখামাখি
অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ
[মূল হিন্দি থেকে অনুদিত।]
Comments (5)