তোমার মনের গোপন কথাটি অর্ক রায়হান · Poems · 2017-07-02 · 682 views তোমার মনের গোপন কথাটি সখী তুমি লুকিয়ে রেখ না আর, ফিরিয়ে নিয়ো না লজ্জাবনত মুখ ওই দুটি চোখে স্বপ্ন দুর্নিবার। ফিরিয়ে দিয়ো না কিশোরের ভালবাসা আবির মাখা সে রঙিন স্বপ্নগুলো, হেলা ফেলা করে বেলা যে অস্তগামী নীরবতা ভেঙে এবার কিছু তো বলো। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)