অণুগল্প-তুমিও একদিন মা হবে
গ্রীষ্মের প্রচন্ড গরমে কাছাকাছি সব
পুকুরের জল প্রায় শুকিয়ে গেছে|
অনিমাদেবী ভরদুপুরের দূর নদী থেকে জল
আনতে যান|একমাস আগে ছেলের বিয়ে
দিয়েছেন|বৌ হাইস্কুলের টীচার| শাশুড়ীর
কাজে মোটেই সাহায্য করেন না|মাঝে
মাঝেই দুঃখ প্রকাশ করেন অনিমাদেবী|
পাশের বাড়ীর মিতা কাকিমা এলে তাকেও
বলছিলেন দুঃখের কথা|
--"বৌটা শিক্ষিত হলে কী হবে,কোনো
কাজ করে না"
বাড়ীর ভেতর থেকে বৌমা শুনতে পেয়ে
বেরিয়ে এসেই বলল--
"জানেন ই তো,ছেলের বিয়ে দিলেই কাজ
বাড়বে,বিয়ে না দিতেই পারতেন"
একথা শুনে অনিমাদেবী রেগে বলে
উঠলেন-"অমন আঁতে ঘা দিয়ে কথা
বোলো না বৌমা ,তুমিও একদিন মা
হবে"
Comments (7)