আর কতদিন তোমার জন্য
মনের সাথে যুদ্ধ করব
আর কতদিন তোমার জন্য
শুধু কষ্টের প্রহর গুনব।

আর কতদিন তোমার জন্য
তুলসির মূলে জল ঢালবো
আর কতদিন তোমার জন্য
শুকনো দেহ বৃষ্টিতে ভেজাবো।

আর কতদিন তোমার জন্য
দু চোখের অশ্রু ঝরাবো
আর কতদিন তোমার জন্য
নতুন করে নিজেকে সাজাবো

আর কতদিন তোমার জন্য
উতলা মন শান্ত করে রাখব।
আর কতদিন তোমার জন্য
দূর পথে অপলক চেয়ে থাকব।