এখানেই আছে শেষটা আমি-তারেক · Poems · 2025-04-21 · 614 views এখানেই আছে শেষটা হিসাবের শুরুটাও। জন্মান্তরের এপার ওপারের সমীকরণ চোখের আড়ালে থেকে যাবে বলেই হেসে হেসে জানান দেয় অফুরান সময়ের। জানাতে কিছু আয়োজন, আবেশের অবকাশেই। হাত ধরে, হাতে হাত ধরে। শুরু সেই চলা। শেষটার কথা বলা। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)