যে বিশ আমি বর্জন করেছি,
বারংবার সে বিশ আমার সম্মুখে;
সুধু খেলা করে,আামি অবহেলা করি
তবুও সে বিশ সম্মুখ পানে।
কেউ ঢেলে দেয় কথার ছলে
ইচ্ছে করে সে বিশ পান করি,
মরি, মরি আমি প্রতি ক্ষনে।
যত দূরে ঠেলে নেই অহেতুক বাণী
তত ব্যাথা দেয় অকারণে,
নেহাৎ মরিব কেন বা বেচে রব
বেচে থাকা হয় যদি মরার সমান,
আবার আমি সে বিশ বেচে নেব
মন থেকে যে বিশ করেছি বর্জন।
কথা সে তো নয়,যেন বিশ ঢেলে দেয়
কতটা সময় থাকা যায় নিয়ে অবহেলা।
মাঝে মাঝে মনে হয় এ জীবন নয়,
যেন পুতুল পুতুল খেলা।
অবহেলা আর অবমাননায়
হারালাম সব-ই যা ছিল অর্জন,
আবার আমি সে বিশ বেচে নেব
মন থেকে যে বিশ করেছি বর্জন।
এজীবনে সুখ পেলাম না
সারল না আর মনের অসুখ,
সাঝঁ কিংবা সন্ধ্যা নেই তবুও
কথার ছলে ঝরে যদি বিশের বর্ষণ;
ইচ্ছে করে আবার আমি সে বিশ
বেছে নেই,মন থেকে যে বিশ করেছি বর্জন।
Comments (10)