- এ কে সুমন।

ফুলকে সবাই ভালোবাসে৷
তুমিও ভালোবাসো তাতে অপরাধ নেই৷
কিন্তু তোমাকে বলেছি সূর্যমুখীর কাছে যেওনা৷
কারন- সূর্যমুখী ফুল স্থির থাকতে পারেনা৷


সকাল বেলা পূর্বদিকের ফুল দক্ষিন দিক হয়ে বিকেলে পশ্চিম দিকে ঘুড়ে যায়৷


আবার রাতের অন্ধকারে ঘুড়ে ঘুড়ে
সকাল বেলা পূর্বদিকে মুখ করে৷


আজ ঠিক তুমিও তেমন,
সূর্যমুখী ফুলের মতো মুখ ঘুড়িয়ে নিয়েছ৷


যতনে চাষ করা বাড়ির ফুল আর বাগানের ফুলে কোনো পার্থক্য নেই৷
বাড়ির ফুল রোজ দেখা হয়, তাই বাগানের ফুল সুন্দর৷


এটা শুধু ফুলের বেলায় হয়,
মানুষের বেলায় নয়৷
মানুষ সব সময় সুন্দর হয়৷