শেষ কবে সকাল দেখেছিলাম আমার মনে নেই৷
আমি মনে করতেও চাইনা৷
শিঁশির ভেজা ঘাঁসে উধুল পায়ে হেটে হেটে বকুল তলা আর যাওয়া হয়না আগের মতো৷
হয়তো ভাবছো আমি রোজ সকাল দেখি একা একা৷
না, তা কি করে হয়৷
জীবনের দুপুর পেরিয়ে সন্ধ্যার অপেক্ষায় বসে থাকা পথিকের সামনে সকাল আসবে কোথা থেকে?
আমি'ত আর আগের মতো নই, বদলে গেছি একদম৷
এখন ইচ্ছে করেও সকাল দেখতে পারিনা, মিচ হয়ে যায়৷
Comments (3)