এক বসন্ত রঙ
একটিমাত্র ফাগুন,
উষ্ণতার ছোঁয়ায়
লেগেছে আগুন!

দেখেছি কতশত
জীবনে অবিরত
হাওয়ায় হাওয়ায়
বাঁধন খুলে যায়!

শিমুল ফুটেছে যত
শিখেছিও তত,
মুছেনি ছিলো যত
বারোটি বসন্তের ক্ষত।

ফাগুনের বনে
কোকিলের সনে,
ভাবের আসর
জমে কী ক্ষণে?

তবুও রইলো তত
পেয়েছি আজ যত
বিলাই মনের মত
লুকিয়ে সব ক্ষত!

নাও সবে নাও
দু'হাত ভরে,
ব্যথাটা দাও মোরে
উজাড় করে।