মোঃ আবুল হোসেন
একটা সূর্য দেখেরে তুই ভাবছিস অবিরত,
এবার বুঝি সুখের জন্য শুকাইবি তোর ক্ষত!
কোটি সূর্য গেছে চলে আঁধার রাতের কোলে,
কোটি সূর্য যাবেরে ভাই তোকে পিছন ফেলে।
মেনে নেরে রাতের আঁধার বুকে আপন করে,
প্রতিদিনই সূর্যটা তোর আসবেরে কোলজুড়ে।
কেউ পায়নি মুক্তির স্বাদ আপন আলোয় খুঁজে,
বন্দী যদি না হবি তুই চোখদুটিকে বুজে!
কালের স্রোতে হারিয়ে তুই কাঁদিস কেনো মিছে?
আসলি যখন চুক্তি করে স্মরণ করবি পিছে !
আগলে যতো রাখবি বুকে যতই করবি আপন,
পিছনেতে দেখবি চেয়ে ধেয়ে আসছে মরণ।
তাইতো বলি মরণটাকে সামনে নিয়ে আয়,
তোর কপালে জয়ের টীকা লাগবেই নিশ্চয়!
এমন জীবন গড়বিরে তুই ক্ষত নিয়ে বুকে,
কোটি সূর্য কোটি বছর আলোক দিবে তোকে।
ধরণীকে ভালোবাসতে করবি নারে ছল,
দেখবি সবাই মরণে তোর মুছবে চোখের জল!
এমন ভুবন গড়বিরে তুই মরণ কীসের ভয়!
আঁধার ভুবন আলোয় নাচবে তোর ইশারায়।
Comments (2)