জাতীয় কবির জন্য
গর্বিত ত্রিশাল ভূমি
আধুনিকতায় ধন্য।
কিশোর কবির ঘর
স্মৃতিমাখা পণ্য রাখা
দেখছি যুগের পর।
জনপথ আলোকিত
নানা স্থাপনা পেয়ে
ত্রিশালবাসীও প্রীত।
এই এলাকার মাটি
কবির পদধূলি করে
সোনা ফলা খাটি।
কবি আছেন থাকবে
ত্রিশালবাসী অন্তরে
কবিকে ধরে রাখবে।
তারিখ- ০৪-০৫-২০২৫
Comments (6)