প্রথম বৃষ্টি
রোদ্দুর শেষে ,সোঁদামাটির গন্ধে ..
কার্নিশ ভাসে জলে ৷
জানলার ওপারে টুপ্ টাপ শব্দে..
শহর ভিজলো রেলিং বেয়ে ৷
পাখির ডানায় ,ছেটায় জল ৷
ছোট্ট পায়ে ফুটবল ..
পাঠশালা আজ বন্ধ ৷
সূর্য নিয়েছে ছুটি ..
বন্ধু তুই আসবি কি?
ফুটপাথ আজ মুক্ত ৷
পথ ভিজলে ভেজার টানে ..
নৌকো ভাসাবো জমানো জলে ৷
এলোমেলো হাওয়া বোতাম ছোঁবে যখন ...
ভেজাবো আঙ্গুল নতুন করে, ছাদের করিডোরে ..
আগের মতন ৷
Comments (4)