ঈদুল আজহা তুমি
আব্দুল কাদির মিয়া
================
ঈদুল আজহা তুমি
নেই দুঃখী মানি গুণী,
কুরবানির এক মহা ধুম।

সাবাশ সাবাশে ঘেরা,
পৃথিবীর মুখে ভরা,
লাব্বাঈক আল্লাহ্‌ হুম্মা লাব্বাঈক-
লাব্বাঈক লা শারি কালাকা লাব্বাঈক।

মাবুদের মায়া ভরা সাগরে-
প্রেমের লহরী কূলে-
দেখে খেলা হেলে-দুলে,
হেসে হেসে ডাকে ধরা জাগরে।

দেখো পিতার ছোরাতে আজি-
পুত্র জবেহ্‌ খেলা,
ফেরেস্তা কূলে আজি-
কানাকানির বসে মেলা,
নবী ইব্রাহিম।

জবেহ্‌ করিলো ছেলে-
আল্লাহ্‌র হুকুম বলে,
চোখ খুলে দেখে ছেলে-
ইসমাঈল।

জীবিত সে জাবি উল্লাহ্‌,
ইব্রাহিম খালিল উল্লাহ্‌,
আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আকবার-
আল্লাহু আকবার,
ওয়া লিল্লাহিল হাম্‌দ।