আকারে সাকার
আব্দুল কাদির মিয়া
===============
খুঁজে পাইনা যারে সেতো নিরাকার
তাঁর কথাগুলো পাই শুধু আকারে,
ভুবনের রং ভরা সাকারে সে দিলো ধরা,
জাত কূলের নেই শেষ বাহারে।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক-
লাব্বাইক লা শারীকালাকা লাব্বাইক,
একা তুমিই আছো এই নিখিল ধরে-
ভব তুমিই আছো মূল ঠিকানা।
সেথা আমিই আছি শুধু তোমারই মাঝে-
বলি এইতো হাজির চোখ দেখেনা।
ইন্নাল হামদা ওয়া নিয়িমাতি-
লাকা অল মুল্ক,
লা শারীকালাকা।
গুণের অগনা ধরা তোমারই মহিমা ভরা-
নেই ভাগি তুমি ছাড়া,
ইকরা বিসমে রাব্বিকাল্লাজি খালাক,
পড় তোমার প্রভুর নামে যিনি সৃজিয়াছেন।
খুঁজে পাইনা যারে সেতো নিরাকার,
তাঁরই কথাগুলো পাই শুধু আকারে।
ভুবনের রঙ ভরা সাকারে সে দিলো ধরা-
জাত কূলের নেই শেষ আহারে।
স্বীকার শত হে সখা-
তোমার ঐ ঝলমলে নিশিত তারা,
আমারই শিয়রে তোলে হৃদয়ে পুলক।
ক্লান্তির অবসানে বাতায়নে ছিটে পড়া-
শশি কণা রোশ নাই শশিমা ঝরা,
সেই ক্রান্ত রজনী পারে শয়নের কোলে,
নিজ ধমনী জড়ায়ে রমা-
ফুট ফুটে প্রিয়তমা,
তৃষিত তৃপ্তির একফুল আমার জনমে দিলে,
সখা শত স্বীকার আমারই তরে-
তোমারই সেই স্বর্গীয় দান।
তাইতো তোমারই সেই মধুর বাণী,
ফাবি আইয়্যি আলায়ি-
রাব্বিকুমা তু কায্ যিবান।
Comments (6)