জলপরী
আব্দুল কাদির মিয়া
===============
শাপলা কাঁখে গায়ের হাটে
এক জামায় তিন তালি,
কিগো সুন্দর জলপরী সেই-
আজ গোটা কয় হালি?
কলমি লতায় জলের শেওলা-
একটু করে ছেটে,
তিন মুঠোতে আধ-মুঠো সেই-
ফেলতে হলো কেটে।
আজ ঠকের কিছু আনলি নাকি?
মনে লাগে ডর।
দ্যুত এইযে আমার রস হেয়ালি-
এই নে সে দাম ধর।
কিরে মুখ খানি তোর শুকনো কেন-
খাসনি বুঝি কিছু?
মন ধরিসনা আমার কথায়-
তুই যে দুঃখী শিশু।
দে দে দে তোর শাপলা গোটা-
মণি হে একটুখান শুনো।
গনায় ধরে জোড়ায় জোড়া-
বিশের কোঠায় পাবে পুড়া,
ছয় জোড়া নিজ বাড়ি।
নাও যদি দাও যা চায় মনে-
এক ছোট ভাই জ্বরের টানে,
পা হারা এক মায়ের তরে-
চড়াবো উনুনে হাড়ি।
এইতো জীবন জল বাদাড়ে-
সাত হতে আজ বারোয় পড়ে,
শাপলা শামুক শুকনো পালা-
ক্ষুধায় আছে জুড়ে।
পদ্ম পাতা লইনি ছিঁড়ে-
তাঁর কলি কাল ফুটবে ভোরে,
লাল শ্বেত ধার মায়ার হাসি,
আমার পরাণ কাড়ে।
ঠকবে কে আর জিতবে মণি-
আমার নেই যে কিছুই দাম,
কিছু থাকলে দুঃখীর দুঃখগুলো সব-
আমার কান্নায় জোড়াতাম।
Comments (6)