ডাইকা লই তোমারে
আব্দুল কাদির মিয়া
=============
একটু শ্বাসের জীবন দিয়া
তাঁর গলায় ডুরি বান দিয়া-
ডুরি রাখছো হাতে ধরে।
দয়ালগো ঘুরছি আমি-
আমার মতন,
করছি নিজের অনেক যতন,
মনে নাই কিছু সেই-
টানলে ডুরি-
যাইবো যমের ঘরে।
দয়াল মাইরোনা আমারে,
আর একটু সময় দেওগো দয়াল-
ডাইকা লই তোমারে।
অন্তর আমার দেহ খাঁচায়-
ভুইলা আমায় তাঁরে বাঁচায়,
ও দয়াল এই জনমের ঘরে।
একবার ভাবলোনা তাঁর মরনটারে-
নাই কোনো তাঁর বাচবিচারে,
আগুন ফলের মধু যত-
আমার ভিতর ভরে।
দয়াল মাইরোনা আমারে,
আর একটু সময় দেওগো দয়াল-
ডাইকা লই তোমারে।
দয়াল গো তাঁরে বানদিয়া দাও-
আমার বুকে,
আর সহেনা তাহার দুঃখে,
বুঝলোনা সে আমার বেদন-
আমি কেমনে বুঝাই তাঁরে।
আমার ভাব খেয়ালের শত বারণ-
মানলো না মন করলো হরণ,
পাইলে মধু বিষের টোপে-
যে খুনীর তোলা শুঁড়ে।
দয়াল মাইরোনা আমারে-
আর একটু সময় দেওগো দয়াল,
ডাইকা লই তোমারে।
Comments (5)