লিখবো কিরে ভাই
আব্দুল কাদির মিয়া
=============
লিখবো কিরে ভাই?
লিখতে যে চাই-
মনের মতো করে।
সন্ধ্যে ঘনার পর,
আজই মনের যে খবর।
হিমশীতলের বাতায়নে,
বইছে অনল ঝড়।
পুড়ছে কত উড়ছে ডানা,
কাঁপছে ভুবন জুড়ে।
আজই ঘুড়ুম ঘুড়ুম দৈত্ত ডাকে,
ভাবুক মনের দোরে।
পাতার বুকে বইছে কালি,
কবির লিখন শূন্য খালি-
নাই সে বিনোদ সুর।
কার কলম আজ বলছে কথা,
বিশ্ব জুরে নিঃস্ব ব্যাথা?
মায়ের মম অশ্রু নদী,
ভাসায় অন্তর কূল।
আয়রে ছোট-
আয়রে বড়,
জাত ভেদাভেদ ভুলে,
আমরা সবাই একই জাতি-
বনি আদম কূলে।
পরাণ মোদের জীব জগতে,
জগৎ বেড়ে,
যেজন খোদে।
জীবন করে দান।
শর্বরী দিন যেজন করে-
নাসিকার শ্বাস তারই ডুরে,
কোন সময়ে নেই জানা তাঁর-
ধরে দিবে টান।
তাইতো মোরা শুধুই পাপী-
ক্ষমার তরে অনুতাপী,
সেতো স্বর্গ নরক কর্ম ভেদে-
করবে প্রতিদান।
Comments (4)