হৃদয় জুড়ে তুমি আছো
দু’চোখ জুড়ে নাই
রোদের তাপে
চায়ের কাপে
তবু তোমায় চাই!

সকাল বিকাল সন্ধ্যা রাতে
জড়িয়ে রও আমার সাথে-
অনুভবের
অনুতাপে-
দিলাম অবাধ ঠাঁই।।