ইচ্ছে যদি
কিচ্ছে বানায়
দিচ্ছে কেবা ফাঁকি
বর্ষারাতে-
ফর্সা আকাশ
রঙ-তুলিতে আঁকি!
স্বপ্ন হারায়
গ্রহ-তারায়
লক্ষ যোজন দূরে
দিবা নিশি
তোমার বাঁশি
বাজুক সুরে সুরে!
ক্রমশঃ ক্ষয়
আমি না হয়
যায় আসে না তাতে
তুমি থেকো
সারা জীবন
গরম দুধে ভাতে!!
Comments (10)