র্নিবোধ এবং আবেগপ্রবণ
এই বাঙালি জাতি-
খুব সহজেই হতে পারে
ভীষণ আত্মঘাতী।
ক্ষেতের ফসল বিক্রি করে
আবার কেনে হাতি!

যোগান দিতে হাতির খাবার
ভিটে-মাটি বেচে আবার
উপলক্ষ্য পেলেই কিছু
করবে মাতামাতি।
শেষে কাঁধে উঠতে পিঠে
নুনু ঠেকায় নাতি।