খাইদাই শ.ম. শহীদ · Poems · 2022-11-07 · 454 views ডাইনিং ছেড়ে মেঝেতে তখন বসেছি মাদুর পেতে গৌরব মাখা জ্ঞানের ভর্তা কর্তা দিলেন খেতে। কিছু গালাগাল খুব তরতাজা, কিছু উপদেশ মুচমুচে ভাজা, শেষে ঠান্ডা নিষেধ গিলিয়ে বলেন চলে যেতে।। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)