# নৎসি নিনাদ :

চোখটা বুজে, নাকটা গুঁজে
থাকেন গুণীজন-
কানে তুলো, মুখে মূলো
বাঁধান নাকো রণ!

জাতে-পাতে মোটা ভাতে
কপালে ঠন্ ঠন্-
আশেপাশে দেখছি কতোই
গুণীর বিচরণ!!


# তালের বড়া :

তালের বড়া তালের দিনে
ভাদ্রে পাকে তাল
তালের রসে নাক ডুবিয়ে
বলছে হরি লাল!

লগি-বৈঠা নাই বা থাকুক
উঠাও নায়ে পাল-
পেরিয়ে যাবো চৈত-বৈশাখ
আষাঢ়-শ্রাবণকাল!