মাতৃভূমি মাগো তুমি
খোদার সেরা দান;
সকল সময় সবার উপর
তোমার-ই সম্মান!

তোমার বুকে পরম সুখে
আনন্দে গাই গান;
মলিন হলে মুখটি মাগো
কাঁদে আমার প্রাণ।।