কাঁটায় ঘেরা ফুল শ.ম. শহীদ · Poems · 2017-09-02 · 881 views তোমার জন্য করেছি অন্য আপন ছিলো যারা। ভেবেছি কন্যা তুমি অনন্যা হয়েছি পাগল পারা! বুঝিনি কিছু উচু ও নীচু সাগর-পাহাড়-নদী, তোমার পানে প্রেমের টানে ছুটেছি যে নিরবধি! কিন্তু শেষে দেখেছি এসে আমার সকলই ভুল নও মানবী তুমি দানবী কাঁটায় ঘেরা ফুল! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)