সখার প্রতি বন্ধু
বন্ধু কাকে জানি না? তখন কনকনে শীত। ২০১৯ সাল রোজ সোমবার অনেক রাত হল। সখার নাম পলিন, আমার বন্ধু।
আমি ভাত খেয়ে শুয়ে পড়েছি।
মোবাইলে ছবি দেখতেছি। তখন রাত ১০ টা বাজে। হঠাৎ করে আমার বন্ধুর মা, বোন ও মামি আসলেন। এসে বলেন, তোর সাথে পলিন এসেছে। আমি বলাম যে না তো। আমার সাথে তার দেখা নেই। তখন আমাকে বলল একটা ফোন দে। তারপর আমি ফোন দিলাম।
কিন্তু কোনো ফোন ঢুকছে না। তখন রজনী বাজে ১২টা। আমার গতরে কোনো কাপড় চোপড় নেই। গেলাম আরেক নিকতনে। সেখানে ডাকলাম, সেখানে বন্ধু নাই। তারপর তার বোন বলল, আবার ফোন দাও। আমি দিলাম কিন্তু কোনো ফোন ধরছে না।
তখন আমি ফিরে এলাম ঘরে। তার বোন ও মামি চলে গেলেন। তারপর রাত্রি নিশি বাজে ১টা ১০ মিনিট। হঠাৎ আমার ফোন বেজে উঠল।
তখন দেখলাম পলিনের ফোন। আমি ধরলাম। সে বলল, তুই কই? তারাতাড়ি আমাদের বাড়িতে আয়। আমি গেলাম, গিয়ে দেখি। তাকে নিয়ে যন্ত্রণা। তখন আমি তাকে মোর সাথে নিয়ে আসলাম। আমরা দুজন একসাথে ঘুমিয়ে গেলাম। এতে করে সখার প্রতি বন্ধুর এমন টান। এটা আমার বাস্তব জীবন থেকে লেখা। এজন্য দুই চরণে বলি :
"বন্ধুর প্রেম "
👬👬সখার জন্য হিয়া কাঁদে,
কাঁদে জলধি লহর,
মোর জন্য স্বজন কাঁদে,
কাঁদে বিশাল শহর। 😭😭😭
Comments (12)