এক ব্যক্তি বাংলাদেশের একপ্রান্ত থেকে ঢাকা যাবে। তাই তিনি ঢাকা যাওয়ার জন্য ট্রেনে ওঠে বসলেন। এর আগে কখনো তিনি ঢাকা একা একা যায়নি তাই তার ভাই একটু পর পর ফোনে যোগাযোগ করে। এমন সময় তার ভাই ফোন দেয় তুমি কোথায় আছো?? ট্রেনে বসে থাকা ভাই বলল ট্রেনে ওঠে বসেছি মাথা ঘোরাচ্ছে এখন। অপর পক্ষ থেকে তার ভাই বলল গাড়িতে এই উঠতে না উঠতেই মাথা ঘোরাচ্ছে! আর বাকি সময় কিভাবে আসবে। ট্রেনে বসে থাকা ভাই বলল আরে ভাই আমার মাথা ঘোরাচ্ছে নাতো ট্রেনের মাথা ঘোরাচ্ছে মানে ট্রেনের ইন্জিনের মাথা ঘুরিয়ে সামনে নিচ্ছে!